Renal Diet, an easy way to happy and healthy life for CKD Patient.
সুস্থতা আর স্বাস্থ্যের জন্যে সঠিক পুষ্টি গ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ । দৈনন্দিন খাদ্যভ্যাস ও একটু শরীর চর্চা বদলে দিতে পারে জীবনযাত্রার মান ।
Maintenance Dialysis এ থাকা ব্যক্তিদের জন্যে Renal Diet একটি অত্যাবশ্যকিও শব্দ ।

বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য তালিকায় "সোডিয়াম " "পটাসিয়াম " ও "ফসফেট " নিয়ন্ত্রণ প্রয়োজন হয় ।
উচ্চ পটাসিয়াম যুক্ত খাবার এড়িয়ে চলুন । বেশি মাত্রার সিরাম পটাসিয়াম জীবন ঝুকি পূর্ণ করে তুলতে পারে প্রতি মুহূর্তে । সব্জি রান্নার আগে লিচিং (কেটে জলে ফুটিয়ে ফেলে দেওয়া ) করে ব্যবহার করুন । কলা নারকেল টমেটো সস খাবারে একদম নয় ।
সোডিয়াম এর মাত্রা ঠিক রাখতে রান্নায় সরাসরি লবন ব্যবহার কমিয়ে দিন । সামুদ্রিক খাবার বর্জন করুন । দূরে রাখুন 'আচার সস চিপস চীজ ইত্যাদি লবন সমৃদ্ধ খাবার ।
প্রতি ডায়ালিসিস এ প্রোটিন বেরিয়ে যায় বেশ পরিমান । তাই প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন নিয়মিত ।
সর্বোপরি আপনার dietitian দের দেওয়া তালিকা লক্ষ করুন, মেনে চালুন ভালো থাকবেন । আপনার Nephrologist এর পরামর্শ অনুসরণ করুন সুস্থ থাকবেন ।


Comments
Post a Comment